1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদ্‌যাপনে ময়মনসিংহে প্রতীকী কফিন মিছিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৫ বার পঠিত

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদ্‌যাপনে ময়মনসিংহে প্রতীকী কফিন মিছিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী কফিন মিছিল। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল শেষ হয়। কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতীকী কফিন মিছিলের মাধ্যমে একদিকে যেমন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে, তেমনি স্বৈরাচার, নিপীড়ন ও অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানো হয়েছে। বক্তারা বলেন, “জুলাই মাস শুধু একটি মাস নয়, এটি বাংলাদেশের গণজাগরণের প্রতীক। এই মাসেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।

মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। বক্তারা নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

পুরো কর্মসূচিকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আয়োজকরা জানান, “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে আগামী দিনগুলোতেও আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে সমাজ পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর