
জুলাই যোদ্ধাদের প্রতিটি রক্তের ফোটার বিচার করা হবে …. মোস্তফা জামান
মোঃ শাহজালাল সুমন: তুরাগ-ঢাকা
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন জুলাই আগস্ট এর যারা যুদ্ধ করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে আর এই যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছে এবং রক্ত দিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি যুদ্ধার রক্তের বিচার করা হবে আমরা যদি ক্ষমতায় এসে এর বিচার না করি তাহলে এটা হবে সবচেয়ে বেশি বেইমানি প্রতারণা । ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ড ধরঙ্গার টেক বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের নিয়ে এক উঠানো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য হিসেবে তিনি এসব কথা বলেছেন।
তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য সাইদ হাসান সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন এবং সদ্য বিএনপিতে যোগদান করা শহীদ মীর মুগ্ধের জমজ বড়ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তফা জামান বলেন দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার বিএনপি নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা হামলা জেল জুলুম নির্যাতন করেছে কিন্তু আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবো না কিন্তু যারা বিগত বছর অন্যায় করেছে তাদের তালিকা আপনারা আমাদের কাছে দিবেন আমরা খুজে খুজে আইনের আওতায় এনে তাদের বিচার করব জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে রক্ত দিয়েছে তাদের হত্যার বিচার করব যদি আমরা যদি ক্ষমতায় এসে বিচার না করি এটা হবে জুলুম বেইমানি
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শহীদ মীর মুগ্ধের জমজ বড়ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,তিনি বলেন আমি শহীদ মাহফুজুর রহমান মুখর জমজ বড় ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ গত দুই দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হাত ধরে বিএনপি সদস্যপথ গ্রহণ করেছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এ দেশের জনগণকে নিয়ে চিন্তা করছেন কিভাবে তারা দেশ পরিচালনা করবে তা ৩১ দফার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যদি বিএনপি নির্বাচিত হয় যদি ধানের শীষ নির্বাচিত হয় তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ জিতে যাবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খানতুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারানো রশিদ খোকা উত্তরখান থানা বিএনপির ভক্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল,তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম,যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজা চাঁন মিয়া বেপারী বিপ্লব হোসেন রিপন হাসান খন্দকার,থানা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল আলী,৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোহেল রানা সহ-সভাপতি আইনুল হক,সাংগঠনিক সম্পাদক আবু তারক,৫২,৫৩,৫৪ ওয়ার্ড সাবেক মহিলা কাউন্সিলর প্রার্থী সোহেলী পারভীন শিক্ষা,তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাবুল হাসান ও আমির হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হারুন হাওলাদার এবং জাহিদুল হোসেন।
বক্তারা আগামী নির্বাচনে বিএনপি’র প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার সংকল্প ব্যক্ত করেন।