1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, রাজশাহী মহানগর ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী।
এতে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের ছাত্রনেতা ফারদিন হাসান রঙ্গন, রাষ্ট্র সংস্কার নারী আন্দোলন রাজশাহী মহানগরের নারী নেত্রী সুফিয়া রওশন, বেলাল হোসেন এবং কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশিতা ইয়াসমিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে চলমান অরাজকতা, বিশৃঙ্খলা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কার্যকর ও কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সকল জুলাই যোদ্ধাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর