1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঝড়বৃষ্টি উপেক্ষা করে জনসংযোগে ব্যস্ত জামায়াত নেতা এমরুল, সদর আসনে বাড়ছে গ্রহণযোগ্যতা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ঝড়বৃষ্টি উপেক্ষা করে জনসংযোগে ব্যস্ত জামায়াত নেতা এমরুল, সদর আসনে বাড়ছে গ্রহণযোগ্যতা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-০৪ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। ঝড়, বৃষ্টি কিংবা প্রখর রোদ—কোনো প্রতিকূলতাই থামাতে পারছে না এই নেতার প্রচারণা। প্রতিদিনই তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডে ছুটে চলেছেন সাধারণ মানুষের কাছে।

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে তিনি ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম ও ধর্মপ্রাণ মানুষদের মাঝে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে স্থানীয়দের অভিমত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার আমীর মাওলানা কামরুল আহসান এমরুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নির্বাচনী এলাকায় তিনি একজন নীতিবান, দৃঢ়চেতা ও সেবামুখী নেতা হিসেবেই পরিচিত।

প্রচারণায় অংশ নেওয়া এক সমর্থক জানান, “এমরুল সাহেব শুধু নির্বাচন এলেই মাঠে নামেন না, বরং তিনি সব সময় আমাদের সুখ-দুঃখে পাশে থাকেন। তাই মানুষও তাকে ভালোবাসছে।”

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, ময়মনসিংহ-০৪ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সেখানে জামায়াত প্রার্থীর তৃণমূল পর্যায়ে জোরালো উপস্থিতি অন্য প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর