
ঝলম উওর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহিলাদেরকে নিয়ে একটি উঠান বৈঠক চৌরাইস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন সৈকত। উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোঃ কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নেতা হুমায়ুন কবির পন্ডিত, ঝলম উওর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মেম্বার, সিনিয়র সহসভাপতি আনিছুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান সুমন, দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবদুল জলিল মৃধা,
মহিলাদল নেএী মোসাঃ জোহরা আফরোজ, ও মোসাঃ ফাতেমা খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ঝলম উওর ইউনিয়ন বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাএদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে, গিয়াস উদ্দিন সৈকত বলেন – আমি আপনাদের নিকট ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরন করার জন্য এসেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সাংগঠনিক অভিভাবক, কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক “মোঃ আবুল কালাম” আমাদের মনোহরগঞ্জ ও লাকসামে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী। আপনারা কামাম ভাইয়ের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহিলা তথা জনগণের নিকট ভোট চাইবেন এবং পাড়া মহল্লায় কালাম ভাই তথা ধানের শীষের দুর্গ গড়ে তুলবেন এটি আমার বিশ্বাস। আপনারা মা,বোনেরা আগামী দিনে গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নে নেতৃত্ব দিবেন তাই আপনারা পিছিয়ে থাকবেন না, আমি চাই আপনাদের গতিশীল নেতৃত্বে আপনারা এগিয়ে আসুন৷ আপনাদের যার যার অবস্থান থেকে জননেতা মোঃ আবুল কালাম ও ধানের শীষ মার্কাকে শক্তিশালী করুন। আমরা আপনার পাশে ছিলাম,আছি এবং ভবিষ্যতে ও থাকবো।