1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পূর্ব থানা যুবদলের মহাসড়কে অবস্থান, প্রতিবাদ মিছিল

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত
রেজাউল কবির রাজিব টঙ্গী :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে প্রতিবাদ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। মঙ্গলবার টঙ্গী পূর্ব থানা যুবদলের আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি মিলগেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড,মধুমিতা প্রদক্ষিণ করে টঙ্গী বাজার আনারকলি রোড এলাকায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ মিছিলে গাজীপুর মহানগর যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি এবং ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মণ্ডল, পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ বেনজির রহমান খান পিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি লিটন মৃধা, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মোল্লা, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোকতাদি হোসেন লিপু মোল্লা,
৪৭ নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি ফজরুল হক সরকার, ৫৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবুল হোসেন, যুবদল নেতা আব্দুল কুদ্দুস, সাফিন আহম্মেদ শ্যামল, ৪৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেন পাঠান, ৫৭ নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক হেলিমুর জামান কালু, ৪৯ নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুল রশিদ, কৃষক নেতা মনির হোসেন, মোঃ শাহজাহান মিয়া, সওকত হোসেন, সাকির আহম্মেদ, আরাফ রিফাত এবং ৪৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মোল্লাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাজনৈতিক অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে যুবদল। বিগত দিন যুবদল মাঠে ছিলো এখনো মাঠে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হুশিয়ারি করে বলেন আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সেভাবে থাকার চেষ্টা করেন। যদি বেশি বাড়াবাড়ি করেন রাষ্ট্রের জানমালের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেন তাহলে পরিনাম ভালো হবে না। এসময় বক্তারা বলেন গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, দেশে নৈরাজ্য সৃস্টি করার চেষ্টা করলে সে যেই হোক না কেনো তাকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। প্রতিবাদ মিছিলে টঙ্গী পূর্ব থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল মাঠে আছে এবং থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর