1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে প্রভাষক বশির উদ্দিনের সমর্থনে লিফলেট বিতরণ কর্মসূচি

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে প্রভাষক বশির উদ্দিনের সমর্থনে লিফলেট বিতরণ কর্মসূচি

গণতন্ত্র পুনরুদ্ধার ও ৩১ দফা কর্মসূচি প্রচারে তরুণদের অঙ্গীকার

বি. এম. আশিক হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক:
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে গাজীপুর-৬ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক বসির উদ্দিনের সমর্থনে এক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (তারিখ) রাতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আক্তার, আহ্বায়ক সদস্য ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম জনি, কারানির্যাতিত যুবদলনেতা আমির হোসেন, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য টিপু সুলতান, ৫২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক সানী রহমান, যুবদল নেতা মাহফুজ, জাহিদ হাসান, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান, ওমর, আকাশ, মাসুদ, শরীফ সহ যুবদল ছাত্রদলের নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে একটি যুগান্তকারী পদক্ষেপ।” তাঁরা আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনগণের অধিকারনির্ভর রাষ্ট্র।”

কর্মসূচির মাধ্যমে টঙ্গী পশ্চিমের তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় এবং প্রভাষক বসির উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়।

উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামীর নির্বাচনে জনগণ আবারও বিএনপি ও তার নেতৃত্বের পক্ষে রায় দিবে, এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত সূচিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর