1. admin@dailybanglanewstv.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

হাকিকুল ইসলাম খোকন,মো. নাসির,বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

হাকিকুল ইসলাম খোকন,মো. নাসির,বাপসনিউজঃ

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এর সাবেক জীবন সঙ্গী অভিনেত্রী কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজ নিজের নাম থেকে বাবার বিখ্যাত ‘ক্রুজ’ পদবি বাদ দিয়ে এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আইনগতভাবেও ‘ক্রুজ’ বাদ দিয়ে মায়ের মধ্যনাম ‘নোয়েলকে শেষ নাম হিসেবে গ্রহণ করেছেন। খবর আইবিএননিউজ ।

সুরি ২০২৪ সালে হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের সময়ও ‘Suri Noelle’ নামটি ব্যবহার করেছিলেন। পরে পেনসিলভানিয়ায় ভোটার হিসেবে নিবন্ধনের রেকর্ডেও তার নাম Suri Noelle হিসেবে দেখা যায়।

বর্তমানে ২০ বছর বয়সী সুরি পেনসিলভানিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং মিউজিক্যাল থিয়েটার নিয়ে কাজ করছেন। ২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদের পর সুরি মূলত মায়ের সঙ্গেই বড় হয়েছেন।

 

তবে নাম পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ সুরি বা তার পরিবার প্রকাশ্যে নিশ্চিত করেনি। বিভিন্ন প্রতিবেদনে এটিকে নিজের পরিচয় ও মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের সঙ্গে যুক্ত করা হয়েছে।

 

সুরি নোয়েল নামটি গ্রহণের মধ্য দিয়ে হলিউডের আলোচিত এই পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ও পরিচয় নিয়ে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর