1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

“ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বাতিল করল আপিল বিভাগ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

“ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বাতিল করল আপিল বিভাগ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেড় দশক আগের একটি মানহানি মামলার কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

রবিবার (২৭ জুলাই ২০২৫) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন। এর ফলে মামলার কার্যক্রম বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ই চূড়ান্তভাবে বহাল থাকল।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক এবং ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।”

২০০৭ সালের ১৭ জানুয়ারি ড. ইউনূস এক বিদেশি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আদর্শের ব্যাপার নেই।”

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ২১ জানুয়ারি ওই বছরই ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে মানহানির মামলা করেন। আদালতের তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ তখনই সমন জারি করেন।

ড. ইউনূস ২০১১ সালে এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এবং আদালত রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর ২০২৪ সালের ২১ নভেম্বর হাইকোর্ট রুলটি যথাযথ ঘোষণা করে মামলার কার্যক্রম বাতিল করেন।

এরপর রাষ্ট্রপক্ষ পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন সেটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয় এবং রোববার শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

ড. মোহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর