1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা উত্তর সিটির ৪৮ ও ৪৯ নং ওয়ার্ড সংযোগ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনে এমপি

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

ঢাকা উত্তর সিটির ৪৮ ও ৪৯ নং ওয়ার্ড সংযোগ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনে এমপি

মোঃ সোহাগ মিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ নং ও ৪৯ নং ওয়ার্ড সংযোগ সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।

নদ্দাপাড়া বৈশাখী মোড় এলাকায় গিয়ে তারা চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, “৪৮ ও ৪৯ নং ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই সংযোগ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে কাজ শেষ করতে হবে। জনদুর্ভোগ কমিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটি ভালো সংযোগ সড়কের দাবি জানিয়ে আসছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা তৃণমূলের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছি। কাজ শেষ হলে যানজট কমবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

এসময় স্থানীয় কাউন্সিলর, ডিএনসিসির প্রকৌশলী, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নদ্দাপাড়া বৈশাখী মোড় থেকে শুরু হওয়া এই সংযোগ সড়কটি ৪৮ ও ৪৯ নং ওয়ার্ডের কয়েক লাখ মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর