1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা উত্তর সিটি ৫৩ নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা, কাউন্সিলর পদে চান মিয়া বেপারীর আগ্রহ

শাহজালাল সুমন,তুরাগ ঢাকা
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

ঢাকা উত্তর সিটি ৫৩ নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা, কাউন্সিলর পদে চান মিয়া বেপারীর আগ্রহ

মোঃ শাহজালাল সুমন,তুরাগ ঢাকা

: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৫৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন চানমিয়া বেপারী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে মানবসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসায় ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে তিনি ব্যাপক পরিচিতি ও আস্থা অর্জন করেছেন। তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে চান মিয়া বেপারীকে চায় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক ও মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন চান মিয়া বেপারী। তিনি দীর্ঘদিন ধরে ৫৩ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণীর সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন চাননিয়া বেপারী। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মাঝে নিয়মিত খাবার বিতরণ এবং পবিত্র রমজান মাসে অসংখ্য মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন। এছাড়াও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান করেছেন তিনি। চিকিৎসা সেবার ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য উদ্যোগ। বিশেষ করে যারা অর্থাভাবে চক্ষু চিকিৎসা নিতে অক্ষম, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করেছেন তিনি। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছেন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম—বিশেষ করে ফুটবল টুর্নামেন্ট—আয়োজন করেছেন। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। নিজের নির্বাচনী আগ্রহের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে চান মিয়া বেপারী বলেন,মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের মূল লক্ষ্য। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতেও এই মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করাই আমার প্রধান অঙ্গীকার। স্থানীয় বাসিন্দাদের মতে, চান মিয়া বেপারী একজন মানবিক ও কর্মমুখী ব্যক্তি, যিনি ইতোমধ্যেই ৫৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাদের ভাষ্য মতে চান মিয়ার মতো একজন জনপ্রিয় ও মানবিক মানুষ যদি ৫৩ নং ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় আমাদের পাশে থাকেন, তাহলে এলাকার মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই কমে যাবে। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে সুযোগ পেলে চান মিয়া বেপারী তার মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবেন এবং ৫৩ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর