
নিজস্ব প্রতিবেদকঃ :
আমরা দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তরে ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড ঢাকা -১৮ আসনে ছিল, আছে এবং থাকবে। আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় ১৮ আসনকে কোন অপশক্তি ছিন্ন করতে পারবে না।
আমাদের নেতা তারেক রহামানের নেতৃত্বে আমরা এক আছি। ঢাকা -১৬ আসনে যাবো না। আগামী ২৬ আগষ্ট এ ব্যাপারে শুনানি হবে। আমরা চাই আদালত ন্যায় বিচারের মাধ্যমে আমাদের ১৮ আসনের পক্ষেই রায় দিবে। আমরা ১৮ আসনেই থাকতে চাই।
শনিবার ২৩ আগষ্ট বিকেলে উত্তরার ১২ নং সেক্টর খালপাড় সংলগ্ন রুপায়ন সিটির সামনে সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক নেতাকর্মী ও জনগনের সাথে আলোচনা ছাড়া নির্বাচন কমিশন আমাদের ১৬ আসনে (মিরপুর) নিতে পাড়বে না। আমরা তা মানি না মানবো না। ৫১,৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের কেউ যদি ঢাকা -১৬ আসনে যাওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে ২৪ ঘন্টার মধ্যে আবেদন প্রত্যাহার করতে হবে।
নতুবা জাতীয় বেইমান হয়ে চিন্হিত হয়ে থাকবেন
তুরাগ হচ্ছে ঢাকা -১৮ আসনের হ্রদয়। এই হ্রদয় কাউকে দেওয়া যাবে না। তুরাগকে বিচ্ছিন্ন করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্য দেন – ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহব্বায়ক এম কফিল উদ্দিন, মোহাম্মদ আফাজ উদ্দিন।
তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক হারুন -অর-রশিদ খোকার সভাপতিত্ত্বে এবং তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ মহিউদ্দিন সোহাগ রাজা ও হাজী মোহাম্মদ চান মিয়া বেপারী ও বিপ্লব সরকার ও মোঃ আলী ও রিপন হাসান খন্দকার।
উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক সোলায়মান হাসান। আরো উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শফিকুর রহমান সভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি।
ও সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক সরকার ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও জাফর পাটোয়ারী সহ-সভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি এম এ নাঈম বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বিএনপি নেতা মোহাম্মদ মোস্তফা কামাল সাধারণ সম্পাদক কামারপাড়া ইউনিট।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদল যুবদল কৃষক দল তাঁতি দল মহিলা দল মৎস্যজিবিদল ওলামা দল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।