
ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনকে চায় তৃণমূল, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়নের দাবি
_মোঃ সোহাগ মিয়া ঢাকা প্রতিনিধি:_
ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে একজন পরীক্ষিত, ত্যাগী ও তৃণমূলবান্ধব নেতৃত্বের দাবি এখন সর্বত্র। তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসার মানুষ, শত সহস্র নেতা তৈরির কারিগর, ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় সর্বস্তরের নেতাকর্মীরা।
এস এম জাহাঙ্গীর হোসেন কোনো হঠাৎ গজিয়ে ওঠা নেতা নন। তার রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও রাজপথের লড়াইয়ে পরিপূর্ণ।
তিনি ঐতিহ্যবাহী সরকারি তেজগাঁও কলেজের সাবেক ভিপি। সেখান থেকেই তার নেতৃত্বের যাত্রা শুরু। এরপর তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও আহবায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরেই ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সুসংগঠিত হয়েছে।
পরবর্তীতে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে যুব সমাজকে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ করেছেন। কেন্দ্রীয় রাজনীতিতেও তার উজ্জ্বল পদচারণা – তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করেছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের সকল মামলা, হামলা, নির্যাতন উপেক্ষা করে তিনি রাজপথে ছিলেন অটল ও অবিচল।
এস এম জাহাঙ্গীর হোসেন শুধু একজন নেতা নন, তিনি শত সহস্র নেতা তৈরির কারিগর। তার হাত ধরেই উত্তরা, তুরাগ, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখান সহ মহানগর উত্তরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অসংখ্য ছাত্রদল, যুবদল নেতা তৈরি হয়েছে যারা আজ প্রতিষ্ঠিত। বলিষ্ঠ, সাহসী এবং সুদক্ষ নেতৃত্বের কারণে তিনি কর্মীদের কাছে “আপোষহীন নেতা” হিসেবে পরিচিত।
একজন তৃণমূল কর্মী বলেন, “জাহাঙ্গীর ভাই আমাদের রাজনৈতিক অভিভাবক। দুঃসময়ে যখন কেউ পাশে ছিল না, তখন জাহাঙ্গীর ভাই আমাদের খোঁজ নিয়েছেন, মামলায় সহযোগিতা করেছেন। তিনি নেতা নন, তিনি আমাদের ভাই।”
বর্তমানে তিনি ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য হিসেবে জনগণের সেবা করে যাচ্ছেন। সংসদ সদস্য হওয়ার পর থেকেই তিনি ঢাকা-১৮ এর উন্নয়নে যে গতি এনেছেন তা সবার প্রশংসা কুড়িয়েছে।
তৃণমূল নেতাকর্মীদের একটাই প্রাণের দাবি – “আমাদের প্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই। তার মতো পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতাই পারেন আগামী দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে।”
নেতাকর্মীরা আশা করছেন, বিএনপির হাইকমান্ড তৃণমূলের এই প্রাণের দাবি মূল্যায়ন করবে এবং যোগ্য নেতৃত্বকে তার প্রাপ্য সম্মান দেবে।