1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা-১৮ আসনের এমপির উপহার: তুরাগের প্রতিবন্ধী রাজিব এখন চলবেন স্মার্ট ইলেকট্রিক হুইলচেয়ারে

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

ঢাকা-১৮ আসনের এমপির উপহার: তুরাগের প্রতিবন্ধী রাজিব এখন চলবেন স্মার্ট ইলেকট্রিক হুইলচেয়ারে

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

চলাচলের কষ্ট এবার অনেকটাই লাঘব হলো তুরাগ থানাধীন বাউনিয়া এলাকার শারীরিক প্রতিবন্ধী রাজিব আহমেদের। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ব্যক্তিগত উদ্যোগে তাকে একটি আধুনিক স্মার্ট ইলেকট্রিক হুইলচেয়ার প্রদান করেছেন।

শনিবার বাউনিয়া এলাকায় রাজিব আহমেদের বাড়িতে গিয়ে এমপি জাহাঙ্গীর হোসেন নিজ হাতে এই হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় তিনি রাজিব ও তার পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনেও পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজিব আহমেদ শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। সাধারণ হুইলচেয়ার ব্যবহার করলেও রাস্তার উঁচু-নিচু ও দূরত্বের কারণে তার চলাচল ছিল খুবই কষ্টসাধ্য। বিষয়টি জানতে পেরে এমপি জাহাঙ্গীর হোসেন তার জন্য ব্যাটারি চালিত স্মার্ট ইলেকট্রিক হুইলচেয়ারের ব্যবস্থা করেন।

নতুন এই ইলেকট্রিক হুইলচেয়ারটি একবার চার্জে দীর্ঘ সময় চলবে এবং রিমোট ও জয়স্টিক দুইভাবেই নিয়ন্ত্রণ করা যাবে। ফলে রাজিব এখন ঘরের ভেতর থেকে শুরু করে এলাকার রাস্তায় অনেক সহজে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত রাজিব আহমেদ বলেন, “এমপি সাহেব আমার কথা মনে রেখেছেন। এই চেয়ার পাওয়ার পর মনে হচ্ছে আমি আবার নতুন করে চলতে শিখব। তার প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।”

এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “ঢাকা-১৮ আসনের কোনো মানুষ যেন অসহায় বোধ না করে সেটাই আমার লক্ষ্য। রাজিবের মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও আমরা তাদের জীবন সহজ করার চেষ্টা করে যাব।”

উপহার প্রদানের সময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সহযোগিতা শুধু একজন মানুষের চলাচলই সহজ করবে না, সমাজে প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতেও ভূমিকা রাখব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর