1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ যুবদল নেতা শিমুল আহমেদের *ঢাকা :*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ যুবদল নেতা শিমুল আহমেদের

 

 

মোঃ সোহাগ মিয়া উত্তরা

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিমুল আহমেদ।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতা এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটিতে জায়গা দেওয়ার মাধ্যমে দলের তৃণমূল কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বড় প্রেরণা।

শিমুল আহমেদ বলেন,”ঢাকা-১৮ আসনের জনগণের আস্থার প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন ভাই দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাকে স্থায়ী কমিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়ায় আমরা গর্বিত। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”*

তিনি আরও বলেন, এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ঢাকা-১৮ আসনে দল আরও সুসংগঠিত হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ের পথে একধাপ এগিয়ে যাবে। তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মীকে এই সম্মান দেওয়ায় তরুণ নেতাকর্মীরা রাজনীতিতে কাজ করার নতুন উদ্দীপনা পাবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্রদল ও যুবদলের রাজনীতির মধ্য দিয়ে উঠে আসা এই নেতা এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে পরিচিত।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর