
ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারীর
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে চলমান “ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মিথ্যা অপপ্রচারের” তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ চান মিয়া বেপারী।
রবি বার তুরাগ এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিবাদ জানান।
*”জনগণের ভালোবাসার নেতাকে ঘায়েল করা যাবে না”*
হাজী মোঃ চান মিয়া বেপারী বলেন, “এস এম জাহাঙ্গীর হোসেন টাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেতা। উন্নয়ন ও জনসেবার কারণে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “তুরাগবাসী এই ধরনের নোংরা রাজনীতি ভালো করেই চেনে। জনগণ অপপ্রচারকারীদের কোনোভাবেই ছাড় দেবে না। এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে টাকা-১৮ আসনে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে, তা আমরা সবাই মিলে রক্ষা করব।”
*বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান*
তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। যারা এমপি মহোদয়ের নামে মিথ্যাচার করছে, জনগণকে সাথে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীরা এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে আনীত সকল মিথ্যা অভিযোগের প্রতিবাদে সোচ্চার হওয়ার ঘোষণা দেন।