1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ তুরাগ থানা আহবায়ক সদস্য মোঃ আবদুল আলী

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ তুরাগ থানা আহবায়ক সদস্য মোঃ আবদুল আলী

মোঃ সোহাগ মিয়া উত্তরা

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আবদুল আলী আবদুল।

আজ এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে মো. আবদুল আলী আবদুল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তৃণমূলের পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করছেন। তারই ধারাবাহিকতায় ঢাকা-১৮ আসনের জনপ্রিয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। এজন্য আমি দলের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনের তুরাগ, উত্তরা ও বিমানবন্দর এলাকা শিল্প, ব্যবসা ও আবাসিক ঘনত্বের কারণে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ লোডশেডিং, গ্যাস স্বল্পতা ও জ্বালানি সংকটে ভুগছেন। জাহাঙ্গীর হোসেন ভাই স্থায়ী কমিটির সদস্য হওয়ায় এখন এসব সমস্যা সরাসরি নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।

মো. আবদুল আলী আবদুল বলেন, “এস এম জাহাঙ্গীর হোসেন ভাই সবসময় মানুষের পাশে ছিলেন। তার সাংগঠনিক দক্ষতা, জনসংযোগ এবং এলাকার প্রতি দায়বদ্ধতা আমাদের সবার জানা। তার এই নতুন দায়িত্ব ঢাকা-১৮ এর উন্নয়নকে আরও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বকে সামনে আনার কারণেই বিএনপি আজ মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে। এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের জন্যও বড় অনুপ্রেরণা।

শেষে তিনি ঢাকা-১৮ আসনের সকল নেতাকর্মী ও জনগণের পক্ষ থেকে এস এম জাহাঙ্গীর হোসেনকে অভিনন্দন জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তিনি বলেন, আমরা সবাই মিলে জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে এলাকার বিদ্যুৎ, জ্বালানি সমস্যা সমাধান এবং সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর