1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা–১৮ আসনের নবনির্বাচিত এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তাঁতী দলের শুভেচ্ছা বিনিময়

: শাহ জালাল দেওয়ান,উত্তরা ঢাকা:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পঠিত

ঢাকা–১৮ আসনের নবনির্বাচিত এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তাঁতী দলের শুভেচ্ছা বিনিময়

মো: শাহ জালাল দেওয়ান,উত্তরা ঢাকা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেঢাকা–১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জনকারী নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সাতটি থানার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত এস এম জাহাঙ্গীর হোসেনের নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খানের নেতৃত্বে মহানগর উত্তরের সাতটি থানার তাঁতি দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে ঢাকা–১৮ আসনের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“আমি আপনাদের নেতা হয়ে থাকতে চাই না, আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই। কারণ নেতা হলে সব সময় কাছে পাওয়া যায় না, কিন্তু ভাইয়ের কাছে যেকোনো সময় আপন মনে আবদার করা যায়। আমি সব সময় আপনাদের এই আবদারকে মূল্যায়ন করব। আপনাদের সহযোগিতা নিয়ে ঢাকা–১৮ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও ত্যাগের বিনিময়ে পাওয়া এই বিজয় তিনি এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উৎসর্গ করতে চান। এজন্য তিনি তাঁতি দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা তাঁতী দলের আহ্বায়ক আব্দুল কাদির স্বপন, উত্তরা পশ্চিম থানা তাঁতী দলের আহ্বায়ক কাবিদুল ইসলাম, তুরাগ থানা তাঁতী দলের আহ্বায়ক রাজন আহমেদ, উত্তরখান থানা তাঁতী দলের আহ্বায়ক নাঈম বেপারী, দক্ষিণখান থানা তাঁতী দলের সদস্য সচিব ওমর সানি, বিমানবন্দর থানা তাঁতি দলের আহ্বায়ক ফারুক হোসেন, খিলক্ষেত থানা তাঁতি দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, ভাটারা থানা তাঁতী দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ মহানগর উত্তর তাঁতী দলের অন্যান্য নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর