1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঢাকা ১৮ আসনে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন এর পক্ষে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী জহিরুল ইসলাম*

মোঃ সোহাগ মিয়া প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

ঢাকা ১৮ আসনে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন এর পক্ষে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী জহিরুল ইসলাম*

মোঃ সোহাগ মিয়া প্রতিনিধি উত্তরা

 

* মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজ ও এলাকাকে রক্ষায় কঠোর অবস্থান নিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন। তার পক্ষে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার তুরাগ থানা এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার যুবকরা উপস্থিত ছিলেন।

হাজী জহিরুল ইসলাম:
মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী হাজী জহিরুল ইসলাম বলেন, “ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক জননেতা জাহাঙ্গীর হোসেন ভাইয়ের নির্দেশনা মেনেই আমি ৫৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এখানে মাদক ব্যবসায়ী, সেবনকারী কারোই ঠাঁই হবে না। এটা আমার নির্বাচনী অঙ্গীকার, এটা আমার জিরো টলারেন্স ঘোষণা।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রতিটি মহল্লায় যুব সমাজকে নিয়ে ‘মাদকবিরোধী কমিটি’ গঠন করবেন। পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হবে।

হাজী জহিরুল ইসলামের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক ও অভিভাবকরা। তাদের মতে, তুরাগ-উত্তরা অঞ্চলে মাদকের বিস্তার রোধে এমন কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।

৫৪ নং ওয়ার্ডে আসন্ন ডিএনসিসি নির্বাচনকে সামনে রেখে ‘মাদকমুক্ত ওয়ার্ড’ গঠনের এই ঘোষণা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর