1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা-১৮ আসনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যে কর্মসূচি পালনের আহ্বান

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

ঢাকা-১৮ আসনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যে কর্মসূচি পালনের আহ্বান

মোঃ সোহাগ মিয়া
নিজস্ব প্রতিবেদক | ঢাকা

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকা-১৮ আসনে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আউয়াল মিন্টু, এমপি মাননীয় মন্ত্রী পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং জনাব হাজী মোস্তফা জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সংসদ সদস্য ঢাকা ১৮ আসন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি দেশের পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর