1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তামাক নয়, জীবনের জন্য হাঁটি — বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৫ বার পঠিত

তামাক নয়, জীবনের জন্য হাঁটি — বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

“তামাক নয়, খাদ্য চাই”—এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫।
এ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও গঠনমূলক আলোচনা সভা।
শনিবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
সভায় বক্তব্য প্রদান করে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “তামাক শুধু একজন ব্যক্তির নয়, তার পরিবার ও সমাজের জন্যও এক ভয়াবহ অভিশাপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মরণনেশা থেকে দূরে রাখতে হলে এখনই প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে, যাতে তরুণরা সচেতন হয়ে তামাককে না বলে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, “তামাক ব্যবহারের ফলে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। শুধু ধূমপান নয়, চিবিয়ে খাওয়া তামাকও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে।”
আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. জয়নুল আবেদিন এবং উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী নিত্যনান্দ চন্দ্র বর্মন। তারা বলেন, তামাকের অপব্যবহার আমাদের সমাজ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামোতে বাড়ছে অযথা চাপ। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে একযোগে তামাকবিরোধী প্রচারে এগিয়ে আসতে হবে।
আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নারী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
এ ধরনের কর্মসূচি জনগণের মধ্যে তামাকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং একটি সুস্থ, নিরাপদ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে বলে অভিমত দেন অংশগ্রহণকারীরা ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর