
তারাকান্দায় আলোচিত ধর্ষণ মামলার আসামি বিল্লাল গ্রেফতার
নীহার বকুল।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৯নং কামারগাঁও ইউনিয়নের প্রজাপতখিলা গ্রামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিল্লাল হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, গতকাল রাত আনুমানিক ২:৩০টায় র্যাবের সহায়তায় ঢাকা উত্তরার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তারাকান্দা থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করেছে।
উল্লেখ্য যে, তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের প্রজাপতখিলা গ্রামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত আসামি একই গ্রামের আবু হানিফের পুত্র বিল্লাল হোসেন।
শিশু নির্যাতন ও নারী-শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।