1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তারাকান্দায় এসএসসি-২০২৫ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান

তথ্য ও প্রতিবেদনে মাজেদুল হক আকন্দ
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

তারাকান্দায় এসএসসি-২০২৫ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান

তথ্য ও প্রতিবেদনে মাজেদুল হক আকন্দ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফুলপুর-তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী, জননেতা মোতাহার হোসেন তালুকদার সাহেবের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরাইরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক, তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, জননেতা মোতাহার হোসেন তালুকদার সাহেব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ও ফরহাদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আহমেদ সাকিব এবং তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য ও ধলীরকান্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইবনে কাসেম মাষ্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, যুগ্ম আহ্বায়ক মুখলেছুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক এডভোকেট নজরুল ইসমাঈলসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবর্ধনার মাধ্যমে আগামী প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, অধ্যবসায় ও নেতৃত্বগুণ বিকাশে উৎসাহ প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর