
তথ্য ও প্রতিবেদনে মাজেদুল হক আকন্দ।
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির উদ্যোগে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় তারাকান্দা উপজেলা সদরের দক্ষিণ বাজারস্থ চৌধুরী রাইস মিল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার। তার নেতৃত্বে হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো তারাকান্দা।
র্যালিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজার হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এলাকাবাসীর মতে, এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক জনসমাবেশ।
উক্ত বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন
আব্দুল সালাম তালুকদা সদস্য সচিব। আসাদুল হক মন্ডল
আব্দুল মালেক, শামীম তালুকদার, অ্যাডভোকেট নজরুল ইসলাম (ইসমাইল), কাজী আব্দুল বাতেন।
যুবদল থেকে উপস্থিত ছিলেন:
🔸 ফরিদ আহমেদ আকন্দ,
🔸 এসএম আমিনুল,
🔸 রফিক মাস্টার,
🔸 রুবেল আকন্দ,
🔸 সাঈদ মন্ডল,
🔸 সাইদ আকন্দ,
🔸 মফিদুল ইসলাম মন্ডল,
🔸 সজীব মাস্টার,
🔸 সারোয়ার শেখ,
🔸 মোহাম্মদ হানিফ,
🔸 মাসুদ।
ছাত্রদল থেকে উপস্থিত ছিলেন:
🔹 তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি।
এছাড়াও অভিনন্দন ইউনিয়নসহ বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত থেকে র্যালিকে সফল করেন।