1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তারাকান্দায় সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

তারাকান্দায় সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

তারাকান্দা( ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ
ময়মনসিংহের তারাকান্দায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন(৩৮)-কে নির্মমভাবে হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দানের ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

১০ আগস্ট (রোববার) বাদ আসর তারাকান্দা থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক আর্মির সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের তারাকান্দা উপজেলা সংবাদদাতা মোঃ ফজলে এলাহি ঢালী, সিনিয়র সাংবাদিক দৈনিক মানবজমিনের তারাকান্দা প্রতিনিধি মোহাম্মদ রফিক বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সকালের তারাকান্দা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মাস্টার ,দৈনিক কালবেলার তারাকান্দা উপজেলা প্রতিনিধি শরিফুল আলম রাসেলসহ তারাকান্দায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই হত্যা কান্ডে সারা বাংলাদেশের মানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, সাংবাদিক মহলের শিরা-উপশিরায় হুংকার দিয়ে হৃদয়ে স্পন্দন কেঁপে উঠেছে, সাংবাদিক সমাজের কলিজায় আগুন ধরে গিয়েছে, সারাদেশের সাংবাদিক মহল-ই শুধু না প্রতিটি সাংবাদিকের হৃদয়ের কাঁন্না হাহাকার করে চিৎকার দিয়ে গর্জন দিয়ে, হুংকার দিয়ে বিচারের দাবি জানাচ্ছে। আইনের শাসনের উর্ধ্বে উঠে একদল দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংবাদিকদের দমনপীড়ন নীতির অংশ হিসেবে সাংবাদিকদের হত্যায় মেতে উঠেছে। তেমনি একটি হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ে সংঘটিত হয়েছে। যাতে আমাদের সহকর্মী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই।
তারা জানান আর কোন সংবাদিককে যেনো এই ভাবে হত্যার শিকার হতে না হয় সে ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়ে। দেশের সরকারকে এই ব্যপারে আরও বেশি বেশি সচেতন হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর