
তারাকান্দায় ৪নং গালাগাঁও ইউনিয়ন তারেক জিয়া পরিষদে’র ১নং ওয়ার্ডের কর্মী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
-১নং ওয়ার্ডের কর্মী সম্মেলনের সভাপতি মোঃ মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও সাংগঠনিক সম্পাদক নবাব আলীসহ ৩৩ সদস্যের কমিটির অনুমোদন দেন তারেক জিয়া পরিষদের মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জাহাঙ্গীর আলম মাস্টার, তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় তারেক জিয়া পরিষদে’র ৪নং গালাগাঁও ইউনিয়ন তারেক জিয়া পরিষদের ১নং ওয়ার্ডের কর্মী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ( ১৭ অক্টোবর ) সন্ধ্যা পর হতে ১নং ওয়ার্ডের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় তারেক জিয়া পরিষদের উপজেলার বাড়ুইপুকুরিয়া বাজারে তারেক জিয়া পরিষদের দলীয় কার্যালয়ে।
তারাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও তারেক জিয়া পরিষদের সদস্য সচিবের সঞ্চালনায় পবিত্র কুরআন হতে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।
সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদের মর্যাদায় দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন তারেক জিয়া পরিষদের উপস্থিত সকল নেতৃবৃন্দ।
প্রধান বক্তা ময়মনসিংহ উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান তালুকদার। তিনি জানান,এ সংগঠন কোন দূর্নীতিবাজ নেতাদের সংগঠন নয়। এটা আদর্শে সংগঠন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,ময়মনসিংহ মহানগরের সদস্য সচিব মুঞ্জুরুল ইসলাম কিরণ।
প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সরকার।
তিনি জানান, এবারের ভোট হোক তারুণ্যের বিজয়ের।
তিনি সকলের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সঞ্চালনার দায়েত্বে এ সময় তারাকান্দা উপজেলা সদস্য সচিব আব্দুল মোতালেব জানান, আমাদের পরিষদ কোন ধরনের দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগরের যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন তালুকদার, কাজল মিয়া, ৪নং গালাগাঁও ইউনিয়নের সভাপতি জালাম মিয়া,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ৫নং বালিখা ইউনিয়ন তারেক জিয়া পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বকুল।
কর্মী সম্মেলনে মহানগরের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল্ল্যাহ রাকিব বলেন, দল যাকেই চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে, আমি বা তকরো জিয়া পরিষদের বিএনপির কর্মী হিসাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের পরিষদ বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, তারেক জিয়া পরিষদ বিপ্লবী নেতা মোঃ জাহাঙ্গীর আলম,সদস্য সচিব জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ (কালিনীকান্দা), মোও এরশাদ আলী, সিদ্দিক হোসেন, আব্দুল কাদের, আব্দুল মতিন, মোঃ লাল মিয়া, গিয়াস উদ্দিন মেম্বার, নুরুল আমীন, আবু সাঈদ (সদস্য সচিব কালিনী কান্দা), রোবেল তালুকদার, আব্দুল করিম প্রমুখ।
কর্মী সম্মেলনে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের মত একাধিক পদের পদপ্রার্থীদের মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত বর্জকণ্ঠে মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায়।
কর্মী সম্মেলনের সভাপতি ও তারাকান্দা উপজেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম ফকির সমাপনির বক্তব্যে সকলকে মাল্য পেরিয়ে দেন সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমে এবং তিনি জানান আমি বা আমরা সম্পূর্ণ যাচাই-বাছাই করে লিখিত অফিসিয়াল ফর্ম পুরণ করে এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার আওয়ামী দোসরদের চিহ্নিত করে ‘গণলুটতন্ত্রী আওয়ামী সদস্যদের
বাদ দিয়ে শতভাগ যাচাই-বাছাই করে আমাদের সংগঠনের সদস্য করে থাকি। তাই তারেক জিয়া পরিষদ মানে’ই তারেক রহমানের আর্দশ ও ন্যায় নীতির সংগঠন।