1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তারাকান্দার তালদিঘী-মুন্সিরহাট সড়কে কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

তারাকান্দার তালদিঘী-মুন্সিরহাট সড়কে কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তালদিঘী হতে মুন্সিরহাটগামী রাস্তার মাঝিয়ালি বাজার সংলগ্ন একটি কালভার্ট ভেঙ্গে যাওয়ার দুর্ভোগ ও ভোগান্তীতে পড়েছেন অত্র সড়কটি ধরে যাতায়াত করা লক্ষাধিক মানুষ।অথচ তারাকান্দা উপজেলা প্রকৌশলীর অফিস থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে জিওবিএম মেইনটেইন্যান্স এর আওতায় ২০২৪ সালে কাজ পাওয়ার পর নির্মাণ কাজ শুরুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার নেটওয়ার্ক।এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালভার্টটি নির্মাণের সময় পেড়িয়ে গেছে বলে জানিয়েছেন তারাকান্দা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলঅধিদপ্তরের(এলজিইডি) উপসহকারী প্রকৌশলী শওকত আলী খান।

 

তিনি জানান,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিওবিএম মেইনটেইন্যান্স এর আওতায় ৯ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে কালভার্টটির নির্মান কাজ শুরু এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কালভার্টটির নির্মাণ কাজ শেষ করার কথা ছিল।বারবার তাগিদ দেওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি।তবে আগামী দুইদিনের মাঝে কাজ শুরু হবে।

 

স্থানীয়রা জানান,গত  তিন/চার দিন পূর্বে বৃষ্টির সময় পানির ধাক্কায় ভেঙ্গে যায় পূর্বেই আংশিক ভেঙ্গে থাকা কালভার্টটি।যার ফলে তারাকান্দা থেকে তালদিঘী হয়ে মুন্সিরহাট পর্যন্ত রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।ভোগান্তিতে পড়ের এই রাস্তাটি ধরে চলাচল করা লক্ষাধিক মানুষ।পরে খবর পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাঠের পাটাতন তৈরীর মাধ্যমে হালকা যানবাহন পাড়াপাড়ের ব্যবস্থা করে ।যা অত্যন্ত ঘুকিপূর্ণ।যে কোন সময় কাঠের পাটাতন ভেঙ্গে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা।আবার অবিলম্ভে কালভার্টটি মেরামত না হলে আসন্ন ঈদ উল আযহার সময় পণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হবেন তারা।

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো.ইসমাঈল হোসেন বলেন-আগে থেকেই আংশিক ভাঙ্গা অবস্থায় ছিল কালভার্টটি।পাঁচ/ছয় মাস পূর্বে কালভার্টটি ]নির্মাণের জন্য পাথর ফেলে যায় ঠিকাদার।পরে অনেক সময় পেড়িয়ে গেলেও কালবার্টটি নির্মাণ কাজ শুরু করেনি।এখন ভেঙ্গে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে।আমরা ভোগান্তির শিকার হচ্ছি।ঈদের আগে নির্মাণ বা বিকল্প ব্যবস্থা না করা হলে কোরবানীর পশু,পণ্য এবং গণপরিবহণে মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়বে।দ,৪

 

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর