1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের লোকজন ।

শনিবার (১৯ জুলাই ) বিকেল সাড়ে চারটায় এ কর্মসূচি পালন করা হয়।

ইন্টারন্যাশনাল গলফার ডা: আফশান আনিস এবং কবি, সাংস্কৃতিক ও সংগঠক শহীদুল হক সোহেলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে কবি, সাংস্কৃতিক ও সংগঠক শহীদুল হক সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে অশালীন কটুক্তি করা হচ্ছে তা খুবই ঘৃণ্যকর ও নিন্দনীয় বিষয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করবো আমাদের দেশে রাজনৈতিক শিষ্টাচার দ্রুত ফিরে আসবে।

ইন্টারন্যাশনাল গলফার ডা: আফশান আনিস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কটু কথা বলে বেড়াচ্ছে তা কোনভাবেই কাম্য নয়। এসব নোংরামি রাজনীতি থেকে দূরে সরে আসা উচিত। নোংরামি রাজনীতি ভালো ফল বয়ে আনে না।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধি জসিম উদ্দিন, মোঃ রাজেশ, মোঃ মাসুদ, সানি, আবুল, রাহিম, জিসান, বাচ্চু, জামাল, জুয়েল, মাইনুল, সালাম ও রাসেল প্রমূখ।

এই কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর