1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তালতলীতে শ্রমিক লীগ নেতার হুমকিতে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

তালতলীতে শ্রমিক লীগ নেতার হুমকিতে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক

বরগুনার তালতলীতে চাঞ্চল্যকর গুমের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় শ্রমিকলীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে একজন তরুণকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও গুম করে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে নিখোঁজ রেজাউল মোল্লার পিতা স্থানীয় কৃষক মোঃ জয়নাল মোল্লা সরাসরি এই গুমের জন্য শ্রমিকলীগ নেতা রিয়াজ মৃধা ও জাফর মেম্বার কে দায়ী করেছেন। অভিযোগে বলা হয়, গত ২৪ জুন ভোররাতে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে মোঃ রেজাউল মোল্লা (২৫) নামের ওই যুবককে অপহরণ করে নিয়ে যায় বড়পাড়া এলাকার শ্রমিক লীগ নেতা মোঃ রিয়াজ মৃধা (৩৫) এবং তার সহোদর মোঃ জাফর মৃধা (৪০)। পরে রিয়াজ মৃধা মোবাইলে রেজাউলের বাবা জয়নাল মোল্লাকে ফোন করে বলে,তোর ছেলে ছাগল চুরি করেছে, ৩০ হাজার টাকা দিতে হবে – না দিলে তোর ছেলেকে মেরে ফেলবো, লাশও খুঁজে পাবি না।
ভুক্তভোগী বাবা দ্রুত ঢাকা থেকে ছুটে এসে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা দাবি করে, রেজাউলকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রেজাউলের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, কোথাও সন্ধান মেলেনি। এ নিয়ে থানায় অভিযোগ করতে গেলে অভিযুক্তরা হুমকি দিয়ে জানায়:
থানায় গেলে তোকেও (জয়নাল) গুম করে ফেলবো।
অভিযোগকারী আরও বলেন, বিষয়টি থানা ও প্রশাসনের আশ্রয় না নিয়ে আর কোনো উপায় ছিল না। নিরাপত্তাহীনতা এবং একমাত্র ছেলের খোঁজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে তিনি এখন দিশেহারা। এই ঘটনায় জয়নাল মোল্লা তালতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাবেক জাফর মেম্বার এর নেতৃত্বে শ্রমিক লীগ নেতা রিয়াজ মৃধা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন- ইয়াবা মাদক জমি দখল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও বারবার পার পেয়ে গেছেন। তালতলী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত চলছে। অভিযোগটি আমলে নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর