1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপ মাতাবেন শাকিরা-লিসারা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত

ইতিহাসে প্রথমবারের মতো তিনটি ভিন্ন দেশে তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আয়োজক দেশ মেক্সিকো, কানাডা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে পৃথক তিনটি উদ্বোধনী আয়োজন, যেখানে অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। উদ্বোধনী মঞ্চের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা যৌথভাবে পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সংদাই দাই মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতি আধুনিক লাতিন সংগীতের সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন জনপ্রিয় শিল্পী জে বালভিন, মানা, টাইলা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, লিলা ডাউনস এবং লস অ্যাঞ্জেলেস আজুলেস। এরপর ১২ জুন বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলেসিয়া কারা। সবশেষে ১৩ জুন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় শেষ উদ্বোধনী আয়োজন। এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তা। পাশাপাশি উপস্থিত থাকবেন হলিউডের আরও অনেক তারকা। ফিফা জানিয়েছে, তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হবে বিশ্বকাপ ট্রফি। আয়োজক দেশগুলোর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য বৈচিত্র্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে এই আয়োজনের মাধ্যমে। প্রতিটি অনুষ্ঠান সংশ্লিষ্ট দেশের উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে। টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী সরাসরি উপভোগ করতে পারবেন এই বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন ফুটবল বিশ্বকে দেবে এক নতুন অভিজ্ঞতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর