1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগের বাউনিয়ায় সাধারণ ভোটারদের সঙ্গে মোস্তফা জামানের উঠান বৈঠক

মোঃশাহজালাল সুমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

তুরাগের বাউনিয়ায় সাধারণ ভোটারদের সঙ্গে মোস্তফা জামানের উঠান বৈঠক

মোঃশাহজালাল সুমান

: উত্তর ঢাকা।। ঢাকা মহানগর উত্তর তুরাগের বাউনিয়া ৫২ নম্বর ওয়ার্ডে সাধারণ ভোটারদের সঙ্গে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বৈঠকে এলাকার সাধারণ মানুষ উন্নয়ন, নাগরিক সুবিধা, অবকাঠামো ও সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন। স্থানীয় নেতাকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ এতে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ জনগণের ভোট ছিনিয়ে নিয়ে নিজেরাই ভোট দিয়ে নিজেরাই এমপি ঘোষণা দিয়েছে। তাই তাদের জনগণের কাছে আসার প্রয়োজন ছিল না, জনগণের কাজও তারা করেনি। নিজের স্বার্থে চুরি, ডাকাতি ও লুটপাট করে আজ তারা বিদেশে বসে আছে। সেই আওয়ামী লীগের চোর-ডাকাতদের এই দেশে আসতে দেওয়া হবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,যুগ্ন আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন আফাজ, ৫২নং ওয়ার্ড বিএনপি নেতা আজহার আলী আজা, মইনুল ইসলাম ও সানাউল্লাহর আয়োজনে তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য কফিল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী ইসহাক মিয়ার সভাপতিতে উঠান বৈঠক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, বিমানবন্দর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, উত্তরা পূর্ব থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, তুরাগ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম,যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজা,চান মিয়া বেপারী,আলি আহমেদ,তুরাগ থানা মহিলা নেত্রী সাবেক কাউন্সিলর সোহেলী পারভিন শিখা,তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল আলী,কাইয়ুম হোসেন,থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম,,তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাট,ইমন হোসেন মনির,তুরাগ থানা বিএনপি নেতা আব্দুর রহমান বুলু,৫২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামীম হোসেন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামাল হোসেন,বিএনপি নেতা আক্তার হোসেন সহ তুরাগ উত্তরা পশ্চিম উত্তরা পূর্ব বিমানবন্দর খিলক্ষেত থানার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর