1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগের মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ চান মিয়া বেপারী এবার ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

তুরাগের মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ চান মিয়া বেপারী এবার ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী

 

মোঃ সোহাগ মিয়া উত্তরা

 

শুধু রাজনৈতিক নেতা নন, এলাকার মানুষের কাছে তিনি “মানবতার ফেরিওয়ালা” নামেই বেশি পরিচিত। তুরাগ থানার সামাজিক ও মানবিক কাজের পরিচিত মুখ হাজী মোঃ চান মিয়া বেপারী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।

গত কয়েক বছর ধরেই তুরাগের বিভিন্ন মহল্লায় তার মানবিক কার্যক্রম চোখে পড়ার মতো। শীত মৌসুমে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপলক্ষে নারীদের মাঝে শাড়ি প্রদান এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে নগদ সহায়তা দিয়ে তিনি এলাকায় আস্থার জায়গা করে নিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কোনো দুর্যোগ বা সংকটের সময় চান মিয়া বেপারীকে সবার আগে পাশে পাওয়া যায়। দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের সেবাকে অগ্রাধিকার দেন বলেই এলাকার যুবক থেকে বয়োজ্যেষ্ঠ সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখেন।

*প্রার্থী হিসেবে লক্ষ্য*
৫৩ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, “আমি নেতা হতে আসিনি, মানুষের খেদমত করতে এসেছি। রাস্তা, ড্রেন, পানি, আলো এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রথম কাজ।”

নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন।

হাজী মোঃ চান মিয়া বেপারী ৫৩ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তিনি বিশ্বাস করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ওয়ার্ডে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব।

 

এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ মনে করছেন, মানবিক মুখ হিসেবে পরিচিত একজন প্রার্থী পাওয়ায় ৫৩ নং ওয়ার্ডের নির্বাচন এবার বাড়তি গুরুত্ব পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর