1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগের ৫২ নং ওয়ার্ডে আবু তাহের খান আবুলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত

তুরাগের ৫২ নং ওয়ার্ডে আবু তাহের খান আবুলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা

: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবু তাহের খান আবুলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর তুরাগের ৫২ নং ওয়ার্ডের দলিপাড়া এ এম স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রায় দুই হাজার রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জাকির হোসেন খান জিতু, মোতাওয়াল্লি জালাল হোসেন খান, খতিব মুফতি ইলিয়াস আলী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, ৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক শফিক, বিএনপি নেতা সেলিম মাতবর, আশরাফ হোসেন, ইউনিট সভাপতি এনামুল হক রানা, ছাত্রদল নেতা জাকির হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলের আয়োজক ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আবু তাহের খান আবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বর্তমানে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন—তার জন্যও তিনি সবার কাছে দোয়া চান। একই সঙ্গে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আরও বলেন, তুরাগের ৫২ নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এ ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট ওয়ার্ডে রূপান্তর করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে চান। এজন্য ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর