
তুরাগের ৫৪ নংওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির গণসংযোগ
মো:শাহজালাল সুমন,তুরাগ
-ঢাকা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে তুরাগ থানার ৫৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালিত হয়।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ৫৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মিছিল করেন। মিছিলটি পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, হাজী চাঁন মিয়া বেপারী, আলী আহমেদ, রিপন হাসান খন্দকার, বিপ্লব হোসেন, আবু তাহের খান আবুল, রফিক মোল্লা,আহ্বায়ক সদস্য আব্দুল আলী, সাঈদ হাসান সাগর, আলম হোসেন,রিপন ইসলাম,তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাস, সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক কবির চৌধুরী,৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক সরকার,ও আব্দুর রহমান বুলু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতেও ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে।