
তুরাগে আখি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নতুন রূপে যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তুরাগ থানা এলাকার নয়া নগর বাজারে, কবরস্থানের দ্বিতীয় গলিতে পাওয়ারের পাশে নতুন রূপে যাত্রা শুরু করেছে আখি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমিনুল ইসলাম মিলনের মালিকানায় পরিচালিত এই হোটেল ইতিমধ্যেই এলাকাবাসীর নজর কেড়েছে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে। উদ্বোধনের শুরু থেকেই ক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা রকম অফার। মাত্র ৫০ টাকায় প্যাকেট খিচুড়ি এবং আনলিমিটেড ভাত, সবজি, ভর্তা ও ডাল খাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়া—গরুর মাংস: ১৫০ টাকা,মুরগির মাংস: ১০০ টাকা,কই মাছ: ৭০ টাকা,রুই মাছ: ৯০ টাকা,পাঙ্গাস মাছ: ৮০ টাকা,সব খাবারের সাথেই থাকছে আনলিমিটেড ভাত। হোটেলের বিশেষ বৈশিষ্ট্য হলো— এখানে রান্নাবান্না করা হয় লাকড়ির চুলায় মাটির হাঁড়িতে, যা খাবারে এনে দেয় ভিন্ন স্বাদ ও অথেন্টিক পরিবেশের অনুভূতি। প্রতিদিন প্রায় ৮০ থেকে ১০০ কেজি চাল ব্যবহার করে ভাত রান্না ও বিক্রি করা হয়, যা হোটেলটির জনপ্রিয়তার প্রমাণ বহন করে।স্থানীয় ক্রেতারা জানিয়েছেন, আখি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার সুস্বাদু, স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী। বিশেষ করে শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষদের জন্য এই হোটেলটি হয়ে উঠেছে নির্ভরতার ঠিকানা। হোটেলের মালিক আমিনুল ইসলাম মিলন জানান, “মানুষকে কম খরচে ভালো খাবার খাওয়ানোই আমাদের উদ্দেশ্য। গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না।