1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগে পরকীয়া প্রেমিকের হাতে প্রেমিকার ছোটবোন মারধরের শিকার,থানায় অভিযোগ।

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

তুরাগে পরকীয়া প্রেমিকের হাতে প্রেমিকার ছোটবোন মারধরের শিকার,থানায় অভিযোগ।

 

রাজধানীর তুরাগের মধ্য রাজাবাড়ি এলাকায় পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিক মো: আলহাজ কতৃক প্রেমিকার ছোট বোন শিফা আক্তার এবং তার স্বামী মো: সবুজ কে মারধরসহ প্রাননাশের হুমকির অভিযোগ উঠেছে। জানা যায় তুরাগের মধ্য রাজাবাড়ি মৃত কালু হাজির বাড়ির ভাড়াটিয়া পরকীয়া প্রেমিক আলহাজ পেশায় একজন গাড়িচালক, প্রেমিক আলহাজ টাঙাইল জেলার ধনবাড়ি এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছোট ছেলে।

প্রেমিক আলহাজের পরিবারে রয়েছে তার স্ত্রী এবং দুই কন্যা সন্তান। পাশাপাশি এলাকায় বসবাসের কারণে শান্তা আক্তারের সাথে তার পরিচয় হয়, জানা যায় শান্তা আক্তার জামালপুর জেলার বকশিগঞ্জ গ্রামের রফিকুল ইসলামের বড় মেয়ে, পেশায় শান্তা একজন গার্মেন্টস কর্মি, চাকুরির সুবাদে স্বামী ও দুই সন্তান নিয়ে তুরাগের ধৌড় কবরস্থান এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পাশাপাশি এলাকায় থাকার কারণে আলহাজ এবং শান্তার প্রায় প্রতিদিন দেখা হতো, আস্তে আস্তে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে, যা সম্পুর্ন সমাজ এবং ইসলাম বিরোধী ও আইনত অবৈধ, সময় বাড়ার সাথে সাথে তাদের পরকীয়ার সম্পর্ক আরো গভীরে চলে যায়, একপর্যায়ে প্রেমিক আলহাজের প্ররোচনায় এবং প্রেমে অন্ধ হয়ে শান্তা তার স্বামীকে তালাক দেয়। বিষয় টি জানতে পেরে শান্তার ছোটবোন শিফ আক্তার তাদের এই অনৈতিক পরকীয়া সম্পর্কের মাঝে বাধা হয়ে দাড়ায়, ছোটবোন শিফা তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং শান্তার পূর্বের স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু শান্তা ও প্রেমিক আলহাজ বিষয়টি কোনো পাত্তা না দিয়ে তাদের অনৈতিক পরকীয়া প্রেম চালিয়ে যেতে থাকে

, দুটি সংসার এবং দুজনের ছোট ছোট সন্তানদের কথা ভেবে ছোটবোন শীফা কোন উপায়ন্তর না পেয়ে তার স্বামী সবুজ কে নিয়ে প্রেমিক আলহাজের বাড়িতে গিয়ে তার মা, বড় ভাই তার স্ত্রী কে বিষয়টি অবগত করলে আলহাজ পারিবারিক ভাবে চাপের মুখে পড়ে, এতে প্রেমিক আলহাজ ক্ষিপ্ত হয়ে পরকীয়া প্রেমিকা শান্তার কান ভারী করে এবং বিভিন্ন প্ররোচনা দেয়।

মামলার ভয়ভীতি দেখিয়ে আপন ছোটবোন শীফা ও তার স্বামী সবুজের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। নিজেদের অনৈতিক পরকীয়ার সম্পর্ক চালিয়ে যেতে ঘাতক আলহাজ তাদের প্রাননাশের হুমকিও দেয়, এতেও যখন শীফা ও তার স্বামী সবুজ ভয় না পেয়ে প্রতিবাদ করে, ঠিক তখনই আলহাজ তার আসল হিংস্র রুপ ধারন করে।

এলাকা সুত্রে জানা যায় আলহাজ নেশার সাথে যুক্ত ছিলো, মাঝে মাঝে তাকে রাস্তায় মদ্দ্যপ অবস্থায় পাওয়া যেতো, এবং এলাকার নেশাখোর ও বখাটেদের সাথে তার ছিল দারুণ সক্ষতা। সেই সুযোগ কাজে লাগিয়ে বখাটেদের সাথে মদ পান করে মাতাল হয়ে পুর্ব পরিকল্পনা অনুযায়ী ৪ থেকে ৫ জন মিলে শীফার বসবাসরত ভাড়া বাড়িতে গিয়ে শীফা এর স্বামী সবুজের উপর হামলা চালায়, এবং সবুজের শার্টের কলার ধরে বাহিরে নিয়ে আসে, এতে সবুজ চিৎকার দিলে শীফা তার স্বামীকে বাঁচাতে দ্রুত চলে আসে

, হিংস্র ঘাতক আলহাজ শীফাকেও কোনো ছাড় দেয় না, উপুর্যপুরি কিল-ঘুষি দিতে থাকে এতে শীফার গায়ে কিল-ঘুষি লাগে, তাতে শীফা হাতে প্রচন্ড আঘাত পায়

, শীফার চিৎকার চেঁচামেচিতে লোকজন জড় হতে থাকলে ঘাতক আলহাজ তাদেরকে প্রাননাশের হুমকি দেয়, এবং বলে তোরা মামলা করলে আমি টাকা দিয়ে প্রশাসন কিনে ফেলবো, আমার কিছুই করতে পারবিনা, তারপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরকীয়া প্রেমিক আলহাজ। হামলা ও মারধরের শিকার হয়ে শিফা ও তার স্বামী সবুজ টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, এবং চিকিৎসা শেষে মারধরের শিকার শীফা ও স্বামী সবুজ তুরাগ থানায় ঘাতক আলহাজের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবং পরকীয়া একটি সামাজিক ব্যাধি, আইনত অবৈধ ও অনৈতিক কাজ, যা পরিবার, সমাজ, ও রাষ্ট্রের জন্য অকল্যানকর, এমন অন্যায় কাজের বিরোধিতা করে শীফা ও তার স্বামী সবুজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন, এবং এই জঘন্য অপরাধের সাথে জারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর