1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগে মাদকের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি তুরাগ থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারীর, “মাদকের বিষয়ে কোনো ছাড় নয়।

মোঃ সোহাগ মিয়া সিনিয়র রিপোর্টার উত্তরা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

তুরাগে মাদকের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি তুরাগ থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও
ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারীর, “মাদকের বিষয়ে কোনো ছাড় নয়।

মোঃ সোহাগ মিয়া সিনিয়র রিপোর্টার উত্তরা

মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারী।

 

রোববার রাতে তুরাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এলাকাবাসী ও তরুণদের উদ্দেশ্যে এই হুশিয়ারি দেন।

 

*“ভালো হয়ে যান, নইলে ছাড় নেই”*
সভায় হাজী চান মিয়া বেপারী সরাসরি বলেন,
“যারা মাদকের ব্যবসা করেন ভালো হয়ে যান। এলাকায় মাদক থাকবে না। মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক শুধু একজন মানুষকে নষ্ট করে না, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন, স্কুল-কলেজে সচেতনতা সভা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিয়মিত অভিযানের উদ্যোগ নেবেন।

 

তুরাগের স্থানীয় বাসিন্দারা তার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু পয়েন্টে মাদকের উপদ্রব বাড়ছিল। একজন জনপ্রতিনিধি প্রার্থী এভাবে প্রকাশ্যে কঠোর বার্তা দেওয়ায় তরুণরা অনুপ্রাণিত হবে।

বিএনপির তুরাগ থানা নেতৃবৃন্দ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। হাজী চান মিয়া বেপারীর এই ঘোষণা সেই ধারাবাহিকতারই অংশ।

 

৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী সভা শেষে অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের খোঁজখবর রাখুন এবং কোনো মাদক ব্যবসায়ীর তথ্য পেলে প্রশাসনকে জানান। তিনি বলেন, “আগামী দিনে মাদকমুক্ত তুরাগ গড়াই হবে আমাদের প্রথম অঙ্গীকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর