1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা তুরাগ থানা বিএনপি নেতা হাজী মোঃ আতাউর রহমান

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

*তুরাগে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা তুরাগ থানা বিএনপি নেতা হাজী মোঃ আতাউর রহমান

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

*: মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলো তুরাগ থানা বিএনপি। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আতাউর রহমান এলাকায় ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে বলেছেন, তুরাগকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আতাউর রহমান জানান, এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া। চাঁদাবাজরা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তিনি বলেন, “তুরাগে কোনো মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য ও চাঁদাবাজের ঠাঁই হবে না। এদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়া হবে।”

হাজী মোঃ আতাউর রহমান এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সন্তানদের খোঁজখবর রাখুন, তাদেরকে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করুন। কেউ চাঁদাবাজি বা কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দেখলে দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে দ্রুত জানানোর অনুরোধ করেন তিনি।

*
তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল থেকে অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে। তুরাগকে মডেল থানা হিসেবে গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

এই ঘোষণার পর তুরাগের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার কারণে এলাকার শান্তি নষ্ট হচ্ছিল। এবার কঠোর পদক্ষেপে এলাকা আবার নিরাপদ হবে বলে তারা আশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর