
*তুরাগে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা তুরাগ থানা বিএনপি নেতা হাজী আতউর রহমান
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
*: মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলো তুরাগ থানা বিএনপি। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাজী আতাউর রহমান এলাকায় ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে বলেছেন, তুরাগকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আতাউর রহমান জানান, এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া। চাঁদাবাজরা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তিনি বলেন, “তুরাগে কোনো মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য ও চাঁদাবাজের ঠাঁই হবে না। এদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়া হবে।”
হাজী আতাউর রহমান এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সন্তানদের খোঁজখবর রাখুন, তাদেরকে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করুন। কেউ চাঁদাবাজি বা কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দেখলে দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে দ্রুত জানানোর অনুরোধ করেন তিনি।
*
তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল থেকে অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে। তুরাগকে মডেল থানা হিসেবে গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
এই ঘোষণার পর তুরাগের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার কারণে এলাকার শান্তি নষ্ট হচ্ছিল। এবার কঠোর পদক্ষেপে এলাকা আবার নিরাপদ হবে বলে তারা আশা করছেন।