1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগে মাদক-জুয়া-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ৫৪ নং ওয়ার্ড ইউনিট সভাপতি সরদার শাহিন আহমেদ*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

*তুরাগে মাদক-জুয়া-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ৫৪ নং ওয়ার্ডের ইউনিট সভাপতি সরদার শাহিন আহমেদ*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

: কামারপাড়া রাজাবাড়ী এলাকাকে মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও চাঁদাবাজি মুক্ত করতে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করলেন ৫৪ নং ওয়ার্ড কামারপাড়া রাজাবাড়ী ইউনিটের সভাপতি সরদার শাহিন আহমেদ।

মঙ্গলবার রাজাবাড়ী এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিএনপি’র নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

সভায় সভাপতির বক্তব্যে সরদার শাহিন আহমেদ বলেন, “কামারপাড়া রাজাবাড়ী আমাদের গর্বের এলাকা। এখানে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, অনলাইন জুয়ার স্পট এবং চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। আজ থেকে এই ৪টি বিষয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবে না, তবে অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, এলাকার যুবসমাজকে মাদক ও গ্যাং কালচার থেকে বাঁচাতে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের বিকল্প তৈরি করা হবে। অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে প্রতিটি মহল্লায় প্রচার চালানো হবে। চাঁদাবাজি চোখে পড়লে সাথে ইউনিট কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

তার এই ঘোষণায় সভায় উপস্থিত অভিভাবক ও সাধারণ মানুষ সাধুবাদ জানান। অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। কঠোর পদক্ষেপের কারণে এখন অভিভাবকরা স্বস্তি পাবেন।

ইউনিট সভাপতি জানান, খুব দ্রুতই প্রতিটি ব্লকে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে। তারা মাদক স্পট চিহ্নিত করে প্রশাসনকে তথ্য দেবে। স্কুল-কলেজের সামনে কিশোর গ্যাংয়ের আড্ডা বন্ধে নিয়মিত টহলের ব্যবস্থা করা হবে।

“অপরাধী যেই হোক, সে আমার দলের হোক বা অন্য কারো – ছাড় নেই। রাজাবাড়ীকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে আমরা সবাই একসাথে কাজ করব” – বলেন সরদার শাহিন আহমেদ।

এলাকাবাসী আশা করছেন, এই জিরো টলারেন্স ঘোষণার মাধ্যমে কামারপাড়া রাজাবাড়ী আবারও শান্তিপূর্ণ ও বসবাস উপযোগী এলাকা হিসেবে ফিরে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর