
*তুরাগে হাজী নিউ সুপার মার্কেটের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত*
মোঃ সোহাগ মিয়া
*তুরাগ, ঢাকা*
তুরাগ এলাকায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো “হাজী নিউ সুপার মার্কেট”। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মার্কেটের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক *হাজী জহিরুল ইসলাম*।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি *হাজী শফিকুল ইসলাম*।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা মার্কেটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং এলাকার অর্থনীতিতে এর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।