1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মোঃ আবুল হোসেন মাদবর।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

তুরাগে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মোঃ আবুল হোসেন মাদবর।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা তুরাগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। ভক্তদের “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এবং ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী *মোঃ আবুল হোসেন মাদবর*।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল হোসেন মাদবর বলেন,
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। ধর্ম যার যার, উৎসব সবার। জগন্নাথ দেবের রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক।”

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে। পূজা-পার্বণে কোনো বাধা থাকবে না। ৫৪ নং ওয়ার্ডের উন্নয়নে সকল সম্প্রদায়কে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সকাল থেকে ভক্তরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে নিয়ে যান। রথের রশিতে টান দিয়ে পুণ্য অর্জনের জন্য নারী-পুরুষ-শিশুসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পুরো রাস্তা জুড়ে ছিল ভক্তদের কীর্তন ও প্রসাদ বিতরণ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল।

রথযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর