1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগে হিযফুল কুরআন প্রতিযোগিতা ও কেরাত সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

মো: শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

তুরাগে হিযফুল কুরআন প্রতিযোগিতা ও কেরাত সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

 

মো: শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা

: ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা মোয়াজ্জেম পরিষদ ও যুব সমাজের উদ্যোগে ৪র্থ হিযফুল কুরআন প্রতিযোগিতা ও কেরাত সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাউনিয়া বাজার মাঠে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে তুরাগ থানার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মোয়াজ্জেম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুরআনের খেদমত ও দ্বীনি শিক্ষা প্রসারে এ ধরনের আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। রাতের অধিবেশনে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ আবু তাহের খান আবুল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ, এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, চান মিয়া বেপারী, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সহ-সভাপতি আশরাফ খান সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও মোয়াজ্জেমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সম্মেলনে হিযফুল কুরআন ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝেও উৎসাহব্যঞ্জক পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, “দীর্ঘ ১৭ বছর বাউনিয়া এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল। সে সময় এ ধরনের দ্বীনি ওয়াজ মাহফিল ও কুরআনভিত্তিক অনুষ্ঠান করার সুযোগ ছিল না। জালেম সরকার বিতাড়িত হওয়ার পর আজ আমরা মুক্ত পরিবেশে এ ধরনের পবিত্র আয়োজন করতে পারছি।” তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম-ওলামা, মোয়াজ্জেম ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। মোয়াজ্জিন ও দ্বীনি শিক্ষকদের পাশে বিএনপি পরিবার সবসময় থাকবে এবং যেকোনো সময় সার্বিক সহযোগিতা প্রদান করবে।” সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর