
তুরাগে ২১০ (দুইশত দশ) পিস ইয়াবা সহ পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজু শেখ(৩৯) গ্রেফতার।
মোঃ সোহাগ মিয়া উত্তরা
রাজধানীর তুরাগে ১৭/০৮/২৬ইং রোজ সোমবার আনুমানিক রাত ১০ টা ২৫ মি: এ গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুহাইমিনুল ইসলাম লিমন, এএস আই মশিউল হক,এএসআই মিজানুর রহমান, এএসআই শাহীনুল বারী ফুলবাড়িয়া এলাকায় জনৈক আজিজ মেম্বরের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে চিহ্নিত পেশাদার মাদক কারবারি রাজু শেখ (৩৯) কে ২১০ (দুইশত দশ) পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
জানা যায়, রাজু শেখ পেশাদার একজন মাদক কারবারি, সে দির্ঘদিন যাবত ফুলবাড়িয়া এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে, তার গ্রামের বাড়ি মাগুরা জেলার আলকাদিয়া গ্রামে,তার পিতার নাম মৃত’ আয়ুবআলী।বর্তমানে রাজু শেখ ফুলবাড়িয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ জানায় রাজু শেখ একজন পেশাদার মাদক কারবারি, তার বিরুদ্ধে তুরাগ থানা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার রয়েছে, রাজুর কাছ থেকে ২১০ পিস ইয়াবা পাওয়া গেছে, যাহার বর্তমান মূল্য ৬৩, ০০০ হাজার টাকা। রাজু শেখের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।