1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগ এ এম স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ

মোঃ শাহজালাল,তুরাগ,ঢাকাঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

তুরাগ এ এম স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ

মোঃ শাহজালাল,তুরাগ,ঢাকাঃ

ঢাকা মহানগর উত্তর তুরাগ এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ এম স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার সকালে তুরাগের দলিপাড়া কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ মাহফিলটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের খান আবুল। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ধাপে সফলতা কামনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে শিক্ষার্থীদের মানসিক ও আত্মিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আইসিটি প্রভাষক আতাহার আলী পলাশ, জীববিজ্ঞান প্রভাষক নাসরিন নাহার এবং বিদায়ী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল বিদায়ী শিক্ষার্থীদের জন্য মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং তাদেরকে মিষ্টিমুখ করানো হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তোলে এবং ভবিষ্যতের পথচলায় সাহস ও আত্মবিশ্বাস যোগায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর