1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগ কামারপাড়ায় ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে রাজিয়া সুলতানা লাভলী*

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

*তুরাগ কামারপাড়ায় ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে রাজিয়া সুলতানা লাভলী*

মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে

ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগের কামারপাড়া ৫৪ নং ওয়ার্ডের মামস স্কুল কেন্দ্রে “আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা” কর্মসূচির শিক্ষার্থীদের পরিদর্শন ও মতবিনিময় করেছেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিনী ও উক্ত কর্মসূচির ব্যবস্থাপনা পরিচালক *জনাবা রাজিয়া সুলতানা লাভলী*।

সোমবার বিকেলে এই পরিদর্শনকালে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রাজিয়া সুলতানা লাভলী।

অনুষ্ঠানে *বিশেষ অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক *আলহাজ্ব আমান উল্লাহ ভূঁইয়া*

এবং *নির্বাহী পরিচালক মাওলানা নিজাম তালুকদার*।

অনুষ্ঠানে *সভাপতিত্ব* করেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক *হারুনুর রশিদ খোকা*।

এছাড়া *আমন্ত্রিত অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহেল রানা সহ তুরাগ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি রাজিয়া সুলতানা লাভলী বলেন,

> “আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হলো, মানুষের ঘরে ঘরে যাতে সহজে কুরআন পড়তে পারে। কুরআনের আলো প্রত্যেকটা ঘরে যেন আলোকিত হয়, সেটাই আমাদের চাওয়া।”

তিনি আরও বলেন,

> “এই ঢাকা-১৮ আসনে আমরা মাদকমুক্ত, একটি সুন্দর কুরআনের সমাজ গড়তে চাই। যে সমাজে থাকবে নৈতিকতা, আদর্শ ও আলোর পথ। আমি চাই আমাদের সন্তানরা কুরআনের আলোয় আলোকিত হোক।”

 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

স্থানীয় অভিভাবকরা এমন মহতী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য রাজিয়া সুলতানা লাভলী ও মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর