
তুরাগ থানা ফুলবাড়িয়া ইউনিট বিএনপি’র উদ্যোগে উঠান বৈঠক
মোঃ শাহজালাল
সংবিধান, রাষ্ট্র, গণতন্ত্র ও অর্থনীতির মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দিতে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা ফুলবাড়িয়া ইউনিট বিএনপি’র উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে তুরাগের ফুলবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত এই উঠান বৈঠক পরবর্তীতে এক জনসভায় রূপ নেয়। এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন পাড়া মহল্লা ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়, যা মুহূর্তেই বিশাল জনসমুদ্রে পরিণত হয়। মোস্তফা বলেন—দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে নিরন্তর সংগ্রাম ও আন্দোলন করে আসছি। সর্বশেষ ২৪ জুলাই–আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে আমরা স্বৈরাচারি শাসন থেকে দেশকে মুক্ত করতে সক্ষম হয়েছি। এখন আমাদের দলের অভ্যন্তরে থাকা সব ভুল বোঝাবুঝি দূর করে দলকে একত্রিত করা জরুরি; শুধুমাত্র দলের স্বার্থ ও জনগণের কল্যাণকে সামনে রেখে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ঢাকা মহানগর উত্তরের আটটি আসন বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করে তারেক রহমানকে উপহার দেওয়াই আমাদের লক্ষ্য — সেই লক্ষ্যে এখনই মাঠে নামতে হবে এবং সক্রিয়ভাবে কাজ চালিয়ে যেতে হবে।
হাজী মোস্তফা জামান তুরাগ এলাকায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন—যারা মাদকের সঙ্গে জড়িত এমন ব্যক্তি প্রমাণিত হলে তাদেরকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। যারা দলের বাহিরে থেকে মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আপনাদের কাছে যদি এ ধরনের কোনো তথ্য থাকে, আমাকে সরাসরি জানাতে ভুলবেন না—আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করে বিচার নিশ্চিত করব। মাদকের বিষয়ে কোন রকম প্রশ্ন-ছাড় নেই।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন—“ঢাকা-১৮ আসনের হৃদপিণ্ড হলো তুরাগ। অথচ একটি অসাধু গোষ্ঠী এই তুরাগকে ঢাকা-১৮ আসন থেকে বিচ্ছিন্ন করে মিরপুরে নিয়ে যেতে চেয়েছিল। আপনারা সেই অসাধু মহল থেকে সতর্ক থাকবেন এবং তাদের চিনে রাখবেন। তারা কখনোই এই এলাকার মানুষের মঙ্গল চায় না, বরং নিজেদের স্বার্থে জনগণের ক্ষতি সাধনের চেষ্টা করে। ৫৩ নং ওয়ার্ড ফুলবাড়িয়া ইউনিট-বিএনপি’র সভাপতি মজিবর রহমান মজির সভাপতিত্বে,ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবু তারেকের সঞ্চালনায় এবং তুরাগ থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য আলাউদ্দিন আলাল এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্য অতিথি মধ্যে বক্তব্য রাখেন তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা,উত্তরখান থানা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ বকুল,তুরাগ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলাম,যুগ্ন আহবায়ক রিপন হাসান খন্দকার,রবিউল ইসলাম রোবো মহিউদ্দিন সোহাগ রাজা,চাঁনমিয়া বেপারী,আলি আহমেদ,বিপ্লব হোসেন,আবু তাহের খান আবুল,হাজী আতাউর রহমান,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,থানা বিএনপি’র আহবায়ক সদস্য আব্দুল আলী সাইয়েদ হোসেন সাগর,তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,থানা শ্রমিক দলের আহবায়ক সিদ্দিকুর রহমান,সদস্য সচিব সঞ্জিত মাহমুদ সুমন,উত্তরা পূর্ব থানা বিএনপি’র