1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগ ৫৩ নং ওয়ার্ডে চানমিয়ার আয়োজনে ৬০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা।
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

তুরাগ ৫৩ নং ওয়ার্ডে চানমিয়ার আয়োজনে ৬০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মো: শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর রূহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চান মিয়া বেপারীর ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ৫৩ নং ওয়ার্ডের রানাভোলা কাউন্সিলর মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সমাজের নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ডাল, চাল, তেল, পেঁয়াজ, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক হাজী চান মিয়া বেপারী।৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সালাম এর উপস্থাপনায় উপসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,তুরাগ থানা বিএনপির সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ খোকা,যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলাম,রবিউল ইসলাম রুবু,রিপন হাসান খন্দকার,আলি আহমেদ,বিপ্লব হোসেন,আহ্বায়ক সদস্য আব্দুল আলী ও সাঈদ হাসান সাগর সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মোস্তফা জামান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এই এলাকায় ক্ষমতাসীন ছিল কিন্তু তারা সাধারণ মানুষের পাশে এভাবে দাঁড়ায়নি মানুষকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করে নাই। তিনি বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের পাশে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তুরাগ থানা শাখার যুগ্ম আহ্বায়ক চানমিয়া বেপারী আজ সাধারণ মানুষের মাঝে সহায়তা সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ৫৩ নম্বর ওয়ার্ডের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তিনি আরও বলেন, যারা আগামীতে সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে চান, তারা যেন আগে জনগণের পাশে দাঁড়ান। জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিয়ে এই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি নির্বাচিত করা হবে। হাজী মোস্তফা জামান বলেন, বিগত সরকারের আমলে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হয়নি; জনগণের অংশগ্রহণ ছাড়াই দিনের ভোট রাতের বেলায় বাক্স বন্দী করে অনেকেই জনপ্রতিনিধি হয়েছেন। কিন্তু বিএনপির কাছে জনগণের ভোট অত্যন্ত মূল্যবান। তাই আগামীতে ৫৩ নম্বর ওয়ার্ড থেকে কাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হবে, সেই সিদ্ধান্ত জনগণের মতামতের ভিত্তিতেই হবে।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজক হাজী চান মিয়া বেপারী বলেন সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে আমি ৫৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে ৬০০ পরিবারের মাঝে আজকে ডাল চাল পেয়াজ চিনি আলু তেলসহ নিত্য প্রয়োজনীয় উপ সামগ্রী তুলে দিয়েছি আমি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মাঝে নিয়মিত খাবার বিতরণ এবং পবিত্র রমজান মাসে অসংখ্য মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান,চিকিৎসা সেবার যারা অর্থাভাবে চক্ষু চিকিৎসা নিতে অক্ষম, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করেছি। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম—বিশেষ করে ফুটবল টুর্নামেন্ট এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছি।এ ধরনের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে আমার ভালো লাগে তাই আগামীতেও এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে। এ সময় উহার সামগ্রী নিতে এসে এলাকার সুবিধামঞ্চিত মানুষ জানান চান মিয়ার মতো একজন জনপ্রিয় ও মানবিক মানুষ যদি ৫৩ নং ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় আমাদের পাশে থাকেন, তাহলে এলাকার মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই কমে যাবে। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে সুযোগ পেলে চান মিয়া বেপারী তার মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবেন এবং ৫৩ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।
আলোচনা সভার শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রূহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান এক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত সে হাজী চানমিয়া বেপারীর পক্ষ থেকে ৬০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর