
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ উত্তরা ৫১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোস্তফা কামাল হৃদয়। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আজও মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য হলো মানুষের অন্তরের হিংসা, লোভ ও অহংকার ত্যাগ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই কোরবানির মহিমা বাস্তবায়িত হয়। সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করে মোস্তফা কামাল হৃদয় জানান, ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে তিনি কাজ করতে চান। তার পরিকল্পনার মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। মোস্তফা কামাল হৃদয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর পক্ষ থেকে উত্তরা ৫১ নম্বর ওয়ার্ড সহ সর্বস্তরের জনগণ এবং দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সবার সুস্বাস্থ্য কামনা করেন।