1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগা

আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পঠিত

ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনিয়ম, ভুল চিকিৎসা, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে “আজিজ ডায়াগনস্টিক সেন্টার” নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) উপজেলার বালিপাড়া ইউনিয়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
জানা যায়, হুমায়ুন কবির নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখা, আলট্রাসনোগ্রাফি ও ইসিজি সেবা প্রদান করে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যান। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং ত্রিশাল থানার একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর